সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এগ্রো অর্গানিকার লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | 246 বার পঠিত | প্রিন্ট

এগ্রো অর্গানিকার লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এসএমই খাতের এগ্রো অর্গানিকা পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নতুন কোম্পানিটির শেয়ার লেনদেন আগামীকাল ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে এগ্রো অর্গানিকার ট্রেডিং কোড “এওপিলসি” । এবং ডিএসই কোম্পানি কোড “৭৪০০৪”। কোম্পানিটি খাদ্য ও আনুসঙ্গিক খাতে লেনেদেন করবে। কোম্পানিটি গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্ষন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করেছে।

Responsive Ad Banner

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩১ মে কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে।

জানা গেছে, উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com