নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ জুন ২০২৫ | 266 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ঋণগ্রস্ত কোম্পানির আর্থিক কার্যক্রমসহ সার্বিক অবস্থা তদন্তে বিশেষ উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্বল্প ও দীর্ঘমেয়াদি বিপুল ঋণের বোঝা বহনকারী এসব কোম্পানির কার্যক্রমে দীর্ঘদিন ধরেই অসংগতি দেখা যাওয়ায় এবার তদন্তে নামছে কমিশন।
এই লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা কোম্পানিগুলোর কারখানা, অফিস, হিসাবপত্র, ব্যাংক লেনদেন, অভ্যন্তরীণ পরিচালনা ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম বিশদভাবে পর্যালোচনা করবে। তদন্ত রিপোর্ট ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।
তদন্তাধীন পাঁচ কোম্পানি হলো— বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস (RSRM)।
নিউলাইন ক্লোথিংস
এর মধ্যে বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকস—বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।
তদন্ত কমিটির সদস্যরা:
অতিরিক্ত পরিচালক: মুহাম্মদ জিয়াউর রহমান, উপ-পরিচালক: সিরাজুল ইসলাম,সহকারী পরিচালক: মো. মেহেদী হাসান রনি এবংসহকারী পরিচালক মো. আবু হেনা মোস্তফা।
কমিশনের ‘ইনসপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন’ সূত্রে জানা যায়, তদন্তে কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা, উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারধারণ, বার্ষিক সাধারণ সভা (এজিএম), নথিপত্র, ব্যাংক হিসাবের লেনদেনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম যাচাই করা হবে। পাশাপাশি সিকিউরিটিজ আইন ও বিএসইসি বিধান অনুসারে কমপ্লায়েন্স অনুসরণ করা হয়েছে কি না, তাও পর্যালোচনা করা হবে।
কোম্পানিগুলোর ঋণের চিত্র:
বেক্সিমকো ফার্মা:
স্বল্পমেয়াদি ঋণ: ৪২৬.৭৫ কোটি টাকা
দীর্ঘমেয়াদি ঋণ: ১৭৫.৮০ কোটি টাকা
মোট: ৬০২.৫৪ কোটি টাকা
বেক্সিমকো:
স্বল্পমেয়াদি ঋণ: ৩১০৯.১৭ কোটি টাকা
দীর্ঘমেয়াদি ঋণ: ৩৩৪০.৫১ কোটি টাকা
মোট: ৬৪৪৯.৬৮ কোটি টাকা
শাইনপুকুর সিরামিকস:
স্বল্পমেয়াদি ঋণ: ৯৭.৫৯ কোটি টাকা
দীর্ঘমেয়াদি ঋণ: ০.৯৬ কোটি টাকা
মোট: ৯৮.৫৫ কোটি টাকা
রতনপুর স্টিল (RSRM):
স্বল্পমেয়াদি ঋণ: ৯৪.৯৯ কোটি টাকা
দীর্ঘমেয়াদি ঋণ: ৯৮.৬৭ কোটি টাকা
মোট: ১৯৩.৬৭ কোটি টাকা
(উল্লেখ্য, ২০২১ সালের পর আর্থিক তথ্য হালনাগাদ নেই)
নিউলাইন ক্লোথিংস:
স্বল্পমেয়াদি ঋণ: ২১.৮৩ কোটি টাকা
দীর্ঘমেয়াদি ঋণ: ৬৯.৯১ কোটি টাকা
মোট: ৯১.৭৪ কোটি টাকা
(২০২১ সালের পর হালনাগাদ তথ্য অনুপস্থিত)
বৃহৎ ঋণ ঝুঁকিতে শীর্ষে বেক্সিমকো গ্রুপ
বিএসইসি সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের সম্মিলিত ব্যাংক ঋণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই বিশাল পরিমাণ ঋণের বড় অংশই ইতোমধ্যে মন্দ ঋণে পরিণত হয়েছে, যা দেশের ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার—উভয়ের জন্যই গুরুতর উদ্বেগের বিষয়।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কমিশনের পক্ষ থেকে এমন পদক্ষেপ বিনিয়োগ ঝুঁকি হ্রাসে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Posted ২:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.