মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন পিতা-পুত্র

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | 160 বার পঠিত | প্রিন্ট

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন পিতা-পুত্র
Responsive Ad Banner

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার। একই কারণে তাঁর পিতা মো. আব্দুল আউয়ালও পরিচালক পদ হারিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির চেয়ারম্যান মো. আবুল বাশার ও তার পিতা মো. আব্দুল আউয়ালের পরিচালক পদ শূন্য করে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Responsive Ad Banner

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর থেকে ব্যাংকটিতে তাদের পরিচালকের পদ শুন্য হয়ে গেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, আবুল বাশার প্রাইম গ্রুপের ডিএমডি। আব্দুল আউয়াল গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ৮ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার ৭২৫ কোটি টাকার ঋণখেলাপি। এর মধ্যে সর্বোচ্চ ৬০৩ কোটি টাকার খেলাপি অগ্রণী ব্যাংকে। এছাড়া, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৪১৮ কোটি, জনতা ২০৩ কোটি, পূবালী ১৭৬ কোটি, ব্যাংক এশিয়ায় ১৩৩ কোটি, মার্কেন্টাইল ১০০ কোটি, প্রাইমে ৭১ কোটি এবং সিটি ব্যাংকে খেলাপি ১৭ কোটি টাকা।

এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে সাড়ে তিন কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে খেলাপি ঋণ রয়েছে ৮২ লাখ টাকা।

জানা গেছে, একাধিক ব্যাংক পাওনা আদায়ে ব্যাংক কোম্পানি আইনের ১৭ ধারার আওতায় নোটিশ দিয়েছে। সর্বপ্রথম গত ১২ আগস্ট নোটিশ দেয় ব্যাংক এশিয়া। ব্যাংকের নিয়ম অনুযায়ী– নোটিশ দেওয়ার ৬০ দিনের মধ্যে খেলাপিমুক্ত হয়ে আসতে না পারলে পদ শূণ্য ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠিতে বলা হয়েছে, ব্যাংক এশিয়ার খেলাপি হিসেবে গত ১২ আগস্ট তাদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে তারা ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন। এ প্রেক্ষিতে ১২ অক্টোবর থেকে পরিচালক পদ শূণ্য হয়ে গেছে। এ ধারার আওতায় তাদের শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করতে পারবে ব্যাংক এশিয়া।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com