মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | 188 বার পঠিত | প্রিন্ট

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.১৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১২.২৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.৩৭ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৫.১৯ পয়েন্টে এবং দুই হাজার ২৬৫.২৯ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৫ কোটি ১৫ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির বা ৩৩.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৯টির বা ৫২.২৩ শতাংশের এবং ৫৩টির বা ১৩.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৭.৭৮ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪০.৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। আজ সিএসইতে ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com