মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | 309 বার পঠিত | প্রিন্ট

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩.০৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দেড় মাস বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আজকের চেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের এবং ৩৫টি বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৭.৩৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০৪.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আজ সিএসইতে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com