মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ | 190 বার পঠিত | প্রিন্ট

উর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ১৩ জানুয়ারি সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর এবং টাকার অংকের লেনদেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.১৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে সাত হাজার ৭.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯৩ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৫১ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০১.৭১ পয়েন্টে এবং দুই হাজার ৬১৬.৩০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ এক হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২১ কোটি ৩৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৬৬৪ কোটি ১৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির বা ৪১.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৭টির বা ৪৪.১৮ শতাংশের এবং ৫৫টি বা ১৪.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৮.৫৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৪৫.৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। আজ সিএসইতে ৪২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com