মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উভয় স্টক এক্সচেঞ্জে ৩ কোম্পানিতে বিনিয়োগকারীদের অনাগ্রহ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | 259 বার পঠিত | প্রিন্ট

উভয় স্টক এক্সচেঞ্জে ৩ কোম্পানিতে বিনিয়োগকারীদের অনাগ্রহ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) ৩ কোম্পানিতে বিনিয়োগকারীদের অনাগ্রহ দেখা গেছে। কোম্পানিগুলো হলো- ফু ওয়াং সিরামিক, আমরা নেটওয়ার্কস এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফু ওয়াং সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬.৯৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটি দরপতনের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ১ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান আমরা নেটওয়ার্কস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৫১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.২১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানিটির ১৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দরপতনের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ক্রিস্টাল ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১.৬৬ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি দরপতনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬.৩৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com