শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্থানের ধারা থামতেই বাজারে সতর্ক মনোভাব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | 159 বার পঠিত | প্রিন্ট

উত্থানের ধারা থামতেই বাজারে সতর্ক মনোভাব
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা পতন কাটিয়ে কয়েকদিন ধরে ঘুরে দাঁড়ানো শেয়ারবাজারে ফের অনিশ্চয়তার সংকেত দেখা দিয়েছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক সামান্য নিচে নামলেও অন্য দু’টি সূচক বাড়ে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আজ (২৬ নভেম্বর) বাজার আরও উন্নতি করবে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই আশার প্রতিফলন দেখা যায়নি—উল্টো সূচকের সীমিত পতনে বাজারের গতি আবার ধীর হয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে সূচকের শক্তিশালী অগ্রযাত্রা হঠাৎ থেমে যাওয়ায় অনেকে লেনদেন নিয়ে দ্বিধায় পড়েছেন। এর ফলেই সূচক যেমন কমেছে, তেমনি লেনদেনের টাকার অংকও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯.৮০ পয়েন্টে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৫০.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৩২ পয়েন্ট পিছিয়ে ঠেকেছে ১,৯২৬.৫০ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৭৪টির দর কমেছে, আর ৫৪টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজকের মোট লেনদেন দাঁড়িয়েছে ৫২৭ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের দিনের ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার তুলনায় ১০৮ কোটি ৫১ লাখ টাকা কম।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। আগেরদিন এই বাজারে লেনদেন হয়েছিল ২১ কোটি ৯০ লাখ টাকার।

সিএসইতে আজ লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে ৭৫টির দর বেড়েছে, ৮২টির দর কমেছে এবং ২২টির দর স্থির ছিল।

এদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯.৮০ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ১৩,৯৯৫.১৪ পয়েন্টে। আগেরদিন সূচকটি ১০৪.২৯ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com