রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উচ্চ ইপিএসের পর ডিভিডেন্ড দিল পদ্মা অয়েল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট

উচ্চ ইপিএসের পর ডিভিডেন্ড দিল পদ্মা অয়েল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই লভ্যাংশ অনুমোদন করা হয়। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা, যা গত অর্থবছরে ছিল ৪১ টাকা ৫৯ পয়সা।

তবে, একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ৬৩ টাকা ৮২ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৮৬ পয়সা, যা গত বছরের ২৩১ টাকা ৫৬ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে।

ঘোষণা অনুযায়ী, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি ২০২৬, সকাল ১১টায়। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর ২০২৫।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com