বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইস্টার্ন ব্যাংকের ইপিএস বেড়ে ১.২৩ টাকা, ছয় মাসে আয় ২.২০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 204 বার পঠিত | প্রিন্ট

ইস্টার্ন ব্যাংকের ইপিএস বেড়ে ১.২৩ টাকা, ছয় মাসে আয় ২.২০ টাকা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চলতি ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে কোম্পানিটির ইপিএস ১০.৮১ শতাংশ বেড়েছে।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২ টাকা ২ পয়সা। এছাড়া, জানুয়ারি থেকে জুন ২০২৫ মেয়াদে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো পার শেয়ার) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সা, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি (২০২৪ সালের একই সময়ে ছিল ১২ টাকা ৭৯ পয়সা)।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২১ পয়সা।

উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংক দেশের অন্যতম স্থিতিশীল বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ও ক্যাশ ফ্লো প্রবৃদ্ধির এই ধারা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

Facebook Comments Box

Posted ৭:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com