মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইসলামী লেনদেন বোর্ড চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | 123 বার পঠিত | প্রিন্ট

ইসলামী লেনদেন বোর্ড চালুর পরিকল্পনা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়াহ্ভিত্তিক কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য ইসলামী ক্যাপিটাল মার্কেট নামে নতুন একটি লেনদেন প্ল্যাটফর্ম করার পরিকল্পনা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই প্ল্যাটফর্মে শুধু শরিয়াহ্ ধারায় ব্যবসা পরিচালনা করে, এমন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা হবে। একইভাবে শরিয়াহ্ বন্ডও কেনাবেচার সুযোগ থাকবে।

Responsive Ad Banner

নতুন প্ল্যাটফর্ম হবে অনেকটা ডিএসইর এসএমই বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) লেনদেনের মতো। এই প্ল্যাটফর্ম থেকে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্রোকারেজ হাউস পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শরিয়াহ্ভিত্তিক পৃথক লেনদেন ব্যবস্থা অনুসরণ করতে হবে। এই প্ল্যাটফর্মে প্রতিটি প্রতিষ্ঠানের শরিয়াহ্ভিত্তিক ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা করতে হবে। তবে একই শেয়ার মূল লেনদেন বোর্ডের লেনদেনেও থাকবে।

ডিএসই বলছে, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যেগুলো শরিয়াহ্ভিত্তিক ব্যবসা ও সার্বিক লেনদেন পরিচালনা করে, বিশ্বখ্যাত আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির ফর্মুলা অনুযায়ী ডিএসই এসব কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইএস নামে শরিয়াহ্ সূচক গণনা করছে।

তবে এই সূচকে কোন শেয়ারগুলো অন্তর্ভুক্ত, তা প্রকাশ করে না। চাইলে অর্থের বিনিময়ে ডিএসইর কাছ থেকে কেনা যায়। নতুন ইসলামিক লেনদেন বোর্ড চালু হলে শরিয়াহ্ভিত্তিক শেয়ার ও বন্ডের তালিকা উন্মুক্ত থাকবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com