সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইসলামিক ফাইন্যান্সের শুন্য ডিভিডেন্ড ঘোষণা, বিনিয়োগকারীদের হতাশা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ জুলাই ২০২৫ | 212 বার পঠিত | প্রিন্ট

ইসলামিক ফাইন্যান্সের শুন্য ডিভিডেন্ড ঘোষণা, বিনিয়োগকারীদের হতাশা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ফলে কোম্পানিটি আলোচ্য অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৩৮ পয়সা। এছাড়া, ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাত্র ২০ পয়সা।

Responsive Ad Banner

আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ইসলামিক ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

প্রথম প্রান্তিকে লোকসান কমলেও এনএভি নেতিবাচক
চলতি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামিক ফাইন্যান্সের আর্থিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেছে। ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা; আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৬২ পয়সা।

তবে মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে ৪২ পয়সা, যা প্রতিষ্ঠানটির আর্থিক দুরবস্থারই প্রতিচ্ছবি।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিক লোকসান ও শূন্য লভ্যাংশের কারণে প্রতিষ্ঠানটি নিয়ে বিনিয়োগকারীদের আস্থাহীনতা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com