সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইবনে সিনা ফার্মার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ | 309 বার পঠিত | প্রিন্ট

ইবনে সিনা ফার্মার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ২৯ সেপ্টেম্বর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিনা ফার্মাসিউটিক্যাল। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালে ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ২৯ সেপ্টেম্বর অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৬৬ পয়সা।

সম্পত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৭ টাকা ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com