রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইবনে সিনার ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 428 বার পঠিত | প্রিন্ট

ইবনে সিনার ডিভিডেন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। অনুষ্ঠিত কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে সভায় এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে গত হিসাববছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়।

রবিবার (২৪ নভেম্বর) কোম্পানির নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী মো. কবীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কোম্পানীর শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ অন্যান্য পরিচালকগণ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন।

অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২৩-২৪ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৩% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালকদের মধ্য থেকে ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান পরিচালক হিসেবে পুর্র্নিবাচিত হন। জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২৩ তারিখ থেকে ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত ২০১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৫১৬ (দুইশত এক কোটি আঠারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত ষোল) টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

এছাড়া জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ২৪০ (চার কোটি চুয়ান্ন লক্ষ ছিয়াশি হাজার দুইশত চল্লিশ) টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

সর্বশেষে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com