মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইপিএস কমলেও নগদ প্রবাহ বেড়েছে এনসিসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

ইপিএস কমলেও নগদ প্রবাহ বেড়েছে এনসিসি ব্যাংকের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮১ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রান্তিক ইপিএস কমেছে ১ টাকা ৪৯ পয়সা।

Responsive Ad Banner

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) এনসিসি ব্যাংকের সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৮ পয়সা। এতে দেখা যায়, বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে প্রায় ৩৭ শতাংশ।

তবে ইতিবাচক দিক হলো, একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ছিল মাত্র ৫২ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com