মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইপিএস ও ক্যাশ ফ্লো—দুই দিকেই প্রবৃদ্ধি এনভয় টেক্সটাইলসের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 208 বার পঠিত | প্রিন্ট

ইপিএস ও ক্যাশ ফ্লো—দুই দিকেই প্রবৃদ্ধি এনভয় টেক্সটাইলসের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুমোদনের পর এ তথ্য জানানো হয়।

Responsive Ad Banner

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫১ পয়সা। অর্থাৎ, বছরে তুলনামূলকভাবে ইপিএস বেড়েছে প্রায় ৫০ শতাংশের বেশি।

একই সময়ে কোম্পানির প্রতি শেয়ার ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৬৭ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ৪৮ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৫৮ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com