মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইনডেক্স এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ | 2210 বার পঠিত | প্রিন্ট

ইনডেক্স এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো লিমিটেড। বৃহস্পতিবার, ৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ডিভিডেন্ড সংক্রান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ টাকা ৫০ পয়সা।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬ টাকা ৭৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনা ১৬ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৮৯ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com