মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | 273 বার পঠিত | প্রিন্ট

ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি ‘এন’ ক্যাটাগরির অধীনে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে “UNIONINS” এবং কোম্পানির কোর্ড নম্বর হবে ২৫৭৫৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির আইপিওর বরাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল ১০ জানুয়ারি, সোমবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হয়।

Responsive Ad Banner

ইউনিয়ন ইন্স্যুরেন্সের গত ১৫ থেকে ২২ ডিসেম্বর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

গত ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত (Fixed Deposit), পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়নসহ)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com