মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউনিলিভার কনজুমারের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | 177 বার পঠিত | প্রিন্ট

ইউনিলিভার কনজুমারের শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ইউনিলিভার কনজুমারের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৪০ শতাংশ ক্যাশ এবং ৬০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীরা ২৪ টাকা পাবেন।

এছাড়া প্রতি ১০টি শেয়ারের বিপরীতে স্টক হিসেবে ৬টি শেয়ার পাবেন।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬০ টাকা ৬৪ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩ টাকা ৮০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৬০ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২২ টাকা ৮৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে ২০২৩ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৯০ পয়সায়।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com