মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | 458 বার পঠিত | প্রিন্ট

ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থাৎ সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা করে পাবেন।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল এক টাকা ১৯ পয়সা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৭ টাকা ৩০ পয়সা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২ টাকা ৪৭ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৬৩ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডসংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ মে ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ডের পরিমাণ অর্ধেক কমেছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : পুঁজিবাজার চাঙা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com