সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আস্থা সঙ্কটে শেয়ার ছাড়ছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | 216 বার পঠিত | প্রিন্ট

আস্থা সঙ্কটে শেয়ার ছাড়ছে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের কারণে আস্থা সঙ্কটে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। দিন যতই যাচ্ছে বাজার ততই তলানী যাচ্ছে। এমন অবস্থায় লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। যে কারণে বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার ছেড়ে দিচ্ছেন। এর ফলে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৬০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৮.৪৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৭.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৪.৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৭২৩ টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৭৮০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ এপ্রিল ডিএসইতে ১৭ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৪৭৫ টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৯০৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০২ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০২ শতাংশ বা ১৬৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৮১৫.৭৫ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ ৭৮ হাজার ৮৪৯ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com