সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আরও ৯ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | 225 বার পঠিত | প্রিন্ট

আরও ৯ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) ধারাবাহিক উত্থানে দেশের শেয়ারবাজারে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) া ৯ হাজার কোটি টাকা বেশি ফিরেছে। এর আগের সপ্তাহে (০২-০৬ ফেব্রুয়ারি’২৫) এসেছিল প্রায় সোয়া ৪ হাজার কোটি টাকা এসেছিল শেয়ারবাজারে। গত দুই সপ্তাহে ১৩ হাজার কোটি টাকার বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ১.৩৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সব সূচকের বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৮ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯.১৮ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৯.০৫ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১২.৯০ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩.৮২ পয়েন্ট বা ১.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭.৮০ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪৯.৯ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫.৭৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২৬৫টি, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭১ কোটি ২৩ লাখ ৭০ হাজার শেয়ার ৬ লাখ ৯৫ হাজার ১৪৬বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা বা ২৫.৮৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১০৫ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা বা ১.৩৭ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.১৬ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১২.২৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১০২.০৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০৩.০১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১০.৬২ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৫.৯২ পয়েন্ট বা ১.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৭.৩৪ পয়েন্টে এবং ৯৩৮.৯৫ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১১৩.৩৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮১.৫২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৮৭টি, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৭৮৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৮০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার ৭৯৫ টাকা বা ৬২.১৯ শতাংশ।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com