ব্রেকিং >>
ব্রেকিং >>

আয় বেড়েছে বিডি থাই ফুডের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | 261 বার পঠিত | প্রিন্ট

আয় বেড়েছে বিডি থাই ফুডের
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২ পয়সা।

Responsive Ad Banner

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ টাকা ১২ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ৪৭ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com