মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আমাদের বন্ড মার্কেটের একটি সুপ্ত ভবিষ্যৎ রয়েছে : শেখ সামসুদ্দিন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | 121 বার পঠিত | প্রিন্ট

আমাদের বন্ড মার্কেটের একটি সুপ্ত ভবিষ্যৎ রয়েছে : শেখ সামসুদ্দিন
Responsive Ad Banner

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আমরা এই সকল প্রকল্পে অর্থায়ন করতে পারছি না। এক্ষেত্রে আমাদের বন্ড মার্কেটের একটি সুপ্ত ভবিষ্যৎ রয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মে সরকারি সিকিউরিটিজের লেনদেন বাড়াতে প্রচারনামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য “বন্ড ফিচারস এন্ড ট্রেডিং অফ বন্ড অন দা এক্সচেঞ্জ প্লাটফর্ম” শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

Responsive Ad Banner

শেখ সামসুদ্দিন বলেন, বন্ড মার্কেটকে সহায়তা করার জন্য কমিশন বিভিন্ন আইন-কানুন প্রণয়ন করেছে। সরকার আইন-কানুন সহজ করে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ডগুলোকে সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য একটি প্ল্যাটফম তৈরি করা হয়েছে। আমাদের বন্ড মার্কেটে যে সকল সমস্যা রয়েছে, তা সমাধানে সরকারের সকল পক্ষ সবসময় গুরুত্ব সহকারে বিবেচনা করছেন৷

তিনি বলেন, বিশ্বব্যাপী বন্ড মার্কেটের যে অবস্থান, সে তুলনায় আমাদের দেশের বন্ড মার্কেট দুর্বল জায়গায় রয়েছে। এজন্য শেয়ারবাজারের মাধ্যমে যে অর্থায়ন হবার কথা, সেটি করা যাচ্ছে না। অর্থায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাংকের উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

তিনি বলেন আরও বলেন, ব্যবসায়ের ক্ষেত্রে প্রতিনিয়ত লাভের পরিমাণ কম বেশি হবার কারণে, নিয়মিত ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যায়। সেজন্য আমাদের এমন একটি পথে যেতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো সাচ্ছন্দে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। এ সমস্যার সমাধানে আমাদের একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদা এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগের উপায় নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এর সিনিয়র ম্যানেজার এইস এ মামুন, সরকারি সিকিউরিটিজের ট্রেডিং প্রক্রিয়ার উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসই’র প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের, ডিএসই’র প্রডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার কামরুন নাহার এবং শেয়ারবাজারে সরকারি সিকিউরিটিজের সম্ভাবনার ওপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহামমদ আনোয়ার হোসেন৷
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com