নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ১ টাকা ৩৭ পয়সা।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৩ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩১ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ২:৫১ এএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.