নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | 111 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গালভানাইজিং ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান করেছিল ১২ টাকা ৩২ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ২৪ পয়সা।
আগামী ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এসএ খান/
Posted ৮:১৪ পিএম | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.