রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আট কার্যদিবস পর শেয়ারবাজারে দর সংশোধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | 385 বার পঠিত | প্রিন্ট

আট কার্যদিবস পর শেয়ারবাজারে দর সংশোধন
Responsive Ad Banner

টানা আট কার্যদিবস উত্থানের আজ রোববার (১২ সেপ্টেম্বর) দর সংশোধন হয়েছে শেয়ারবাজারে। এর ফলে আজ শেয়ারবাজারের সব সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদনি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দর কমেছে।

বাজার পর্যক্ষেণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২০২.০৯ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৭৫.৯৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৮.১০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১ কোটি ৮২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির বা ২২.০৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬১টির বা ৬৯.৪১ শতাংশের এবং ৩২টির বা ৮.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৯.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৬২.১৪ পয়েন্টে। সিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২১৬টির আর ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com