রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আজ আসছে ২৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 391 বার পঠিত | প্রিন্ট

আজ আসছে ২৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ২৬টি প্রতিষ্ঠানের বোর্ড সভা আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এসব বোর্ড সভায় কোম্পানিগুলোর বিভিন্ন সময় পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ (ডিভিডেন্ড) ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে।

বোর্ড সভা আহ্বানকারী কোম্পানিগুলোর তালিকায় রয়েছে:
রিপাবলিক ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, বার্জার পেইন্টস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ম্যারিকো, রেকিট বেনকিজার, সাউথইস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বে-লিজিং, ওয়ান ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড।

Responsive Ad Banner

এদের মধ্যে ম্যারিকো, বার্জার পেইন্টস, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড ব্যতীত বাকি ২২টি কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫) এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

এছাড়া, বোর্ড সভায় কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণাও করবে:

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। পাশাপাশি ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে।

ক্যাপিটেক গ্রোথ ফান্ড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

বার্জার পেইন্টস এবং ম্যারিকো প্রকাশ করবে ৩০ জুন ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড প্রকাশ করবে ৩০ জুন ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের এসব বোর্ড সভা থেকে ঘোষিত ইপিএস ও ডিভিডেন্ড তথ্য বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com