মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিও অর্থ বিনিয়োগ পরিকল্পনায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মে ২০২৪ | 175 বার পঠিত | প্রিন্ট

আইপিও অর্থ বিনিয়োগ পরিকল্পনায় পরিবর্তন
Responsive Ad Banner

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ বিনিয়োগ পরিকল্পনায় পরিবর্তন এনেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

রোববার (২৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আইপিওর অর্থ ব্যবহারের ঘোষিত সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এই অর্থ বিনিয়োগ করার কথা। কিন্তু নানা কারণে কোম্পানিটি একাধিকবার আইপিওর অর্থ ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন এনেছে। এবার তৃতীয়বারের মত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে কোম্পানিটির কাছে আইপিওর অব্যবহৃত অর্থের পরিমাণ ৩ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। চলতি বছরের ১১ জানুয়ারি মধ্যে আইপিওর অর্থের ব্যবহার শেষ হওয়ার কথা। কোম্পানিটি এখন এই সময়সীমা আগামী বছরেরে ২৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আইপিওর অর্থ প্রসপেক্টাসে বর্ণিত খাতের পরিবর্তে অন্য খাতে ব্যবহার করতে হলে এবং এই অর্থ ব্যবহারের সময়সীমা বাড়াতে চাইলে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে হয়। তাদের সম্মতি পাওয়া গেলে চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করতে হয়।

আইপিওর অর্থ ব্যবহার সংক্রান্ত নতুন পরিকল্পনার বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে আগামী ১৪ জুলাই সকাল সাড়ে ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com