সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিও অনুমোদন পেল বিডি থাই ফুড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | 481 বার পঠিত | প্রিন্ট

আইপিও অনুমোদন পেল বিডি থাই ফুড
Responsive Ad Banner

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার (৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com