সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইপিও’র শেয়ার বিওতে পাঠিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | 318 বার পঠিত | প্রিন্ট

আইপিও’র শেয়ার বিওতে পাঠিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

বিনিয়োগকারীদের বিও হিসাবে আইপিও’র শেয়ার সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পিানিটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার আজ ২ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদির বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটি গত ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।

Responsive Ad Banner

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১১ আগস্ট কোম্পানিটির আইপিও’র আবেদনের অনুমোদন দিয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত (ঋরীবফ উবঢ়ড়ংরঃ), পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।

ব্যাংকটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com