সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অব্যহত দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ মার্চ ২০২২ | 272 বার পঠিত | প্রিন্ট

অব্যহত দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট
Responsive Ad Banner

পতন যেন পিছু ছাড়ছেনা দেশের শেয়ারবাজারের। ধারাবাহিক দরপতনের বিনিয়োগকারীদের লোকসানের পাল্লাও ভাড়ি হচ্ছে। এর ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটও বেড়েই চলেছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৬ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯১.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২১ পয়েন্ট বা ০.০১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১.৫১ পয়েন্টে এবং দুই হাজার ৪৩৬.২৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ১১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির বা ২৬.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪২টির বা ৬৩.৬৮ শতাংশের এবং ৩৮টি বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯.৯৩ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬২৫.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com