মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অনিয়মে জর্জরিত আইসিবি সিকিউরিটিজের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ আগস্ট ২০২১ | 374 বার পঠিত | প্রিন্ট

অনিয়মে জর্জরিত আইসিবি সিকিউরিটিজের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিএসইসি
Responsive Ad Banner

অনিয়মে জর্জরিত আইসিবি সিকিউরিটিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য প্রতিষ্ঠানটিকে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিএসইসি) এ সময়ের মধ্যে মার্জিন ঋণসহ সংগঠিত বিভিন্ন অনিয়ম সমন্বয় না করলে, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিকে (ডিএসই ট্রেক নং-১২৯) ৫ কোটি টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে ওই সমন্বয়ে ব্যর্থ হলে, প্রতিদিনের জন্য আরও ১০ হাজার টাকা জরিমানা করা হবে। আজ রোববার (২৯ আগস্ট) বিএসইসির ৭৮৯তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রোকারেজ হাউজটির মাধ্যমে নগদ হিসাবের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান, গ্রাহকদের সিকিউরিটিজ যথাযথভাবে রেকর্ড না রাখা, একই তালিকাভুক্ত ব্যাংকে একের অধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা, একজন গ্রাহকের নামে একের অধিক স্বতন্ত্র ও যৌথ বিও হিসাব পরিচালনার মতো অনিয়ম করে আসছে।

এই অনিয়ম সমন্বয় ও সংশোধনের জন্য আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিকে আগামি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে বিএসইসি। অন্যথায় ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ওই সমন্বয়ে ব্যর্থ হলে, ব্যর্থকালীন প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com