বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মিত বিনিয়োগে বিএসইসির কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬ | 59 বার পঠিত | প্রিন্ট

অনিয়মিত বিনিয়োগে বিএসইসির কঠোর ব্যবস্থা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’-এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুটি প্রতিষ্ঠানে অনিয়মিত বিনিয়োগের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব অনিয়মের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

বিএসইসির তথ্য অনুযায়ী, ফান্ডটি ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ ১ কোটি ৫০ লাখ টাকা এবং ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিধি-বহির্ভূতভাবে বিনিয়োগ করেছে, যা বিদ্যমান সিকিউরিটিজ আইনের পরিপন্থী।

Responsive Ad Banner

এই অনিয়মের কারণে ফান্ডের ইউনিটধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে কমিশন। একই সঙ্গে ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকি না করায় ব্যর্থতার দায়ে পড়েছে।

এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৫ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সংশ্লিষ্ট বিনিয়োগগুলোর বিপরীতে প্রায় ৯৯ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে সঠিকভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বলে মনে করছে কমিশন।

এ প্রেক্ষিতে নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২১ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com