ব্রেকিং >>
ব্রেকিং >>

০৪ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | 253 বার পঠিত | প্রিন্ট

০৪ অক্টোবর দর কমার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

০৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আইসিবিআই ব্যাংক, জিবিবি পাওয়ার, ড্রাগন সোয়েটার্স, আলহাজ¦ টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর কমার শীর্ষে থাকা- সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৬৫ শতাংশ দর কমেছে সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ১৮ লাখ ১৩ হাজার ৭৭২টি শেয়ার ৮৫৩ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার টাকা।

Responsive Ad Banner

এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে আইসিবিআই ব্যাংকের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ৬ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে সর্বশেষ ৬ টাকা লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ২৬ লাখ ৩৪ হাজার ১৬৬টি শেয়ার ৩৩১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ১ হাজার টাকা।

দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- জিবিবি পাওয়ারের ৭.৬৮ শতাংশ, ড্রাগন সোয়েটার্সের ৭.০৩ শতাংশ, আলহাজ¦ টেক্সটাইলের ৬.৭৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৫১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৪৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬.৩১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.২৯ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com