বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১২ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | 285 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১১২ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২১ কোম্পানির ১১২ কোটি ২ লাখ ৯০‘ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বিচ হ্যাচারি, ওয়ালটন হাইটেক, মার্কেন্টাইল ব্যাংক, রেনেটা, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইস্ক্রিম, কেডিএস এক্সেসরিজ, ম্যারিকো এবং স্কয়ার ফার্মা।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯১ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৬ কোটি ৭৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৬ টাকা ৮০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৫ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ ওয়ালটন হাইটেকের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৬৩ টাকা ৮০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ১৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা, রেনেটার ১২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা, ম্যারিকোর ২ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com