শোকজের কবলে এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | 342 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে এডিএন টেলিকম
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত নোটিশ পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমকে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

উল্লেখ্য, গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬১.৩০ টাকায়। আর ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৮.৬০ টাকায়। অর্থাৎ এই ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৭.৩০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫০ পিএম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com