শেফার্ড ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ | 357 বার পঠিত | প্রিন্ট

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পনি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যার অর্ধেক নগদ লভ্যাংশ বাকী অর্ধেক বোনাস।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এ ঘোষণা দেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। গতবছর কোম্পিনিটির শেয়ার প্রতি আয় মাইনাস ১৫ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com