ব্রেকিং >>
ব্রেকিং >>

শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

  |   বুধবার, ২৩ জুন ২০২১ | 466 বার পঠিত | প্রিন্ট

শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বে-মেয়াদি ফান্ড ‘শান্তা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত কমিশনের ৭৭৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

Responsive Ad Banner

জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ১ কোটি টাকার যোগান দেবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির ব্যবস্থাপনায় আছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫৪ পিএম | বুধবার, ২৩ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com