শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬ | 82 বার পঠিত | প্রিন্ট

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি Paramount Insurance Company Limited ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। Dhaka Stock Exchange (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৩ পয়সা।

Responsive Ad Banner

এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৯১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com