ডিভিডেন্ড ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | 433 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্সুরেন্স
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক পতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স। ২০২০ সালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জুলাই।

Responsive Ad Banner

এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৯ টাকা ৭৫ টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com