শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

চলতি সপ্তাহে অনুমোদন হবে ৬ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ আগস্ট ২০২১ | 1886 বার পঠিত | প্রিন্ট

চলতি সপ্তাহে অনুমোদন হবে ৬ কোম্পানির ডিভিডেন্ড
Responsive Ad Banner

চলতি সপ্তাহের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ঘোষিত ডিভিডেন্ড। কোম্পানিগুলো হলো- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাইনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৩ আগস্ট, বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আগামী ২৪ আগস্ট বেলা ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৪ আগস্ট বেলা ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৫ আগস্ট বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে পাইনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা।
কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৬ আগস্ট বেলা সাড়ে ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com