ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ জুলাই ২০২১ | 325 বার পঠিত | প্রিন্ট

ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদী (ওপেন-ইন্ড) মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পদ্মা প্রভিডেন্ট ফান্ড শরীয়াহ ইউনিট ফান্ড। মঙ্গলবার (২৭ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭২ পয়সা। গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই এই ডিভিডেন্ড পাবেন।

Responsive Ad Banner

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪০ এএম | বুধবার, ২৮ জুলাই ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com