ব্রেকিং >>
ব্রেকিং >>

আর্থিক প্রতিষ্ঠানসমূহ সীমিত পরিসরে চালু থাকবে ১৫ জুলাই পর্যন্ত

  |   বুধবার, ১৬ জুন ২০২১ | 408 বার পঠিত | প্রিন্ট

আর্থিক প্রতিষ্ঠানসমূহ সীমিত পরিসরে চালু থাকবে ১৫ জুলাই পর্যন্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : সরকারের ঘোষিত বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত চালু থাকবে । জরুরি আর্থিক সেবা প্রদানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৭ জুন) থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের লেনদেন আরও এক মাস চালু থাকবে।

বুধবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Responsive Ad Banner

দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গ্রাহকের হিসাবের মেয়াদ পূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা-গ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ১৭ জুন হতে ১৫ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খােলা রাখা যাবে।’

এতে আরও বলা হয়, জরুরি গ্রাহক সেবা প্রদান অব্যাহত/নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়ােজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৭ পিএম | বুধবার, ১৬ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com