নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | 49 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি RAK Ceramics (Bangladesh) Limited-এর শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মি. এস এ কে একরামুজ্জামান।
তিনি জানিয়েছেন, তিনি মোহাম্মদ ট্রেডিং-এর স্বত্বাধিকারী। তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ ট্রেডিংয়ের মাধ্যমে কোম্পানিটির মোট প্রায় ৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, ঘোষিত এই শেয়ারগুলো বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর মাধ্যমে ক্রয় করা হবে।
এই শেয়ার কেনার উদ্যোগকে কোম্পানিটির প্রতি স্পন্সর শেয়ারহোল্ডারের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।
Posted ৬:২০ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.