সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | 286 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৫ কোম্পানি
Responsive Ad Banner

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে দুই কার্যদিবস অর্থাৎ ২৫ ও ২৮ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি। এগুলো হলো- এইচআর টেক্সটাইল, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং রংপুর ডেইরি ফুড। আগামী ২৯ নভেম্বর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এইচআর টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা রংপুর এবং ডেইরি ফুডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। একই দিন ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে ওয়ান ব্যাংকের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা । গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ১০ পয়সা।

Responsive Ad Banner

ওরিয়ন ফার্মা লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ৮৪ পয়সা । গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৯ টাকা ৭৬ পয়সা। গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।

রংপুর ডেইরি ফুড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩১ পয়সা।

এইচআর টেক্সটাইল লিমিটেড : ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৪ জানুয়ারি, ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ১১ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ১৮ পয়সা।

ওয়ান ব্যাংক লিমিটেড : কোম্পানিটির পরিচালনা পর্ষদ এক হাজার কোটি টাকা থেকে এক হাজার ৮৫০ কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে ব্যাংকটি অনুমোদিত মূলধন বাড়াতে পারবে। এজন্য ব্যাংকটি আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com