নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | 322 বার পঠিত | প্রিন্ট
প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৩ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা, যা গত বছর ২২ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ০৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১০:৪৮ এএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.