মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১ | 388 বার পঠিত | প্রিন্ট

চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, লাফার্জহোলসিম, মবিল যমুনা এবং এডিএন টেলিকম।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডরিন পাওয়ার : এ কোম্পানির বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে কোম্পানিটি।

Responsive Ad Banner

আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড : এ কোম্পানির বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯৬ পয়সা।

এডিএন টেলিকম লিমিটেড: এ কোম্পানির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

মবিল যমুনার লিমিটেড : এ কোম্পানির বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন,২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com