সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | 930 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুরো হলো- বেক্সিমকো এবং লাফার্জহোলসিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানি দুইটিকে তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে দর বাড়ছে।

Responsive Ad Banner

জানা যায়, বেক্সিমকোর শেয়ার দর গত ১২ সেপ্টেম্বর ছিল ১১৭.২০ টাকায়। আর ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪৫.৯০ টাকায়। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.৭০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।

এদিকে লাফার্জহোলসিমের শেয়ার দর গত ১৯ সেপ্টেম্বর ছিল ৭৫ টাকায়। আর ৫ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৫.৭০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩০.৭০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।

এই দর বৃদ্ধি ডিএসইর কাছে অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিগুলোকে তদন্ত নোটিশ পাঠায়।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com