ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড প্রতারণার মামলার কবলে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | 543 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড প্রতারণার মামলার কবলে সুহৃদ ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জু, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডের টাকা বিনিয়োগকারীদের পরিশোধ করেনি। এ ঘটনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার (৩ অ্টােবর) অনুষ্ঠিত বিএসইসির ৭৯৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৯ সালের নভেম্বর মাসে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন পরেও ওই লভ্যাংশ বিতরণ করা হয়নি। এ বিষয়ে বেশ কিছু বিনিয়োগকারী বিএসইসিতে অভিযোগ করলে চলতি বছরের ২৭ জানুয়ারি বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লভ্যাংশ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই জেনেও কোম্পানির তৎকালীন পরিচালনা পরিষদ ওই লভ্যাংশ ঘোষণা করেছিল।
শেয়ারবাজার২৪

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com